বদলে গিয়েও বারবার
নষ্ট প্রেমের মোহে আটকে যাই।
নষ্ট তুমি,নষ্ট তোমার প্রেম,
আমার করেছে সর্বনাশ।
তোমার প্রেমের ঘ্রাণ,
ভারী,মাতাল করে দেয়।
নষ্টের প্রতি দুর্নিবার আকর্ষণ,
তার চেয়েও বেশি আকর্ষণ,
তোমার প্রেমের ঘ্রাণে।
কখনও আমার হবেনা,
তুমি অথবা তোমার নষ্ট প্রেম।
যাযাবর জীবনে চাঁদের আলোয়,
একমনে প্রতিচ্ছবি খুঁজে বেড়াই।
তোমার ঘ্রাণে আটকে যাওয়া
আর অপলক চেয়ে থাকা,
কিছুই দেয়নি নষ্ট এ সময়।
ভালবাসতেই দেয়না ওই
নষ্ট প্রেমের বন্দী ভালোবাসা।
Comments
Post a Comment