সময় ক্ষতবিনাশী
বিছানায় বসে ফোন চাপি।
ছোট্ট ভাগ্নে জিজ্ঞেস করলো,"তোমার কি বাবা আছে?"
বাবা নাই অনেক বছর,বর্ষা আসলে বাবাকে আরো বেশি মিস করি,মেঘ বৃষ্টি আমার জীবনের প্রিয়সব মুহূর্তে জড়িয়ে নিয়েছে নিজেকে।
এই বর্ষায় এমন প্রশ্নে হঠাৎ করে হারিয়ে গিয়ে আনমনে বল্লাম "না"
ভাগ্নেঃ"নাই??"
নিজেকে তৎক্ষণাৎ ফিরে পেয়ে বল্লাম আছে, আছে!তুমিই তো আমার বাবা।
এ চিলতে হাসি ছড়িয়ে পড়লো গাল বেয়ে পুরো মুখে।
অথচ আমার হৃদয়ের প্রশান্তি তারচেয়েও কতশতগুন বেশি হয়েও নিশ্চুপ।
সময় এমনি,সময় বয়ে চলে নিজের নিয়মে,কারো জন্য অপেক্ষা ছাড়াই।
Comments
Post a Comment