আমি ও আমার বেঁচে থেকে ভাবনা
আবেগের পারদে এত বেশি উত্থান-পতন,তবু কিছু আবেগে পারদ মিটার উত্তাল হয়ে বুকে বেঁধে দেয়া কৃত্রিম আবরণ ভেঙ্গে চুরে নিজেকে জানান দেয় বহমান জলধারায়।
খুব বেশি তাড়া ছিল চলে যাবার??
কি এত এসে যেত আর কটাদিন কাটিয়ে গেলে,ভালবাসায়, হাসি-কান্নায় প্রিয়দের সাথে?
আকাশের তারায় তাকাতে কষ্ট,যদিও কোনদিন তারারা নিভু নিভু অভিব্যক্তি ছাড়া কিছুই দিতে পারেনি।
নদীর বাঁকে মৃদু বাতাসে চাপিয়ে দীর্ঘশ্বাসে মিলিয়ে যাওয়া নিশ্বাসে কষ্ট,বাতাস কিংবা নদীর বয়ে চলা জল তোমাকে এনে দিতে পারে নি,জানি পারবেও না।
আমি ভালো আছি,কোনরকমে মনের কোটরে স্মৃতি আগলে,ভালো থেকো তুমি।করুনাময় তোমাকে নিজগুণে আগলে রাখুন।
❤
ReplyDelete💕💕
ReplyDelete