খুব স্বাভাবিকে অস্বাভাবিক সত্তা
যদি শৈশব কৈশোরের উপন্যাস আর গল্পগুলো স্মৃতি থেকে মুছে যেতো!
ব্যস্ততার ডামাডোলে হারালেও ক্লান্তি এসে দখল করে নিতো না আমায়।
হে প্রভু,ক্ষমা করো হে,আমার অপারগতা।
সবুজে ছেয়ে যাওয়া ফসলের বিস্তীর্ণ মাঠ,
রুক্ষতায় বসন্তের আগমনী,
গ্রীষ্মের ঝড়ো কালবৈশাখী,
ঝিরিঝিরি বৃষ্টির শ্রাবণ,
মৃদুমন্দ শীতে কাঁথার উষ্ণতা।
সবই আজ ছন্নছাড়া ছন্দহীন গতিধারা।
Comments
Post a Comment